ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় আবাসিক ভবন ধসে নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ২৩ জানুয়ারি ২০২৩
সিরিয়ায় আবাসিক ভবন ধসে নিহত বেড়ে ১৬
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। সেখান থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) আলেপ্পোর শেখ মাকসুদ এলাকার পাঁচতলা ওই ভবনটি ধসে পড়ার কারণ ব্যাখ্যায় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে পানি চুইয়ে চুইয়ে পড়ার কারণে ভবনটির ভিত্তিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল।

সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া আকাশ থেকে বোমা ফেলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো নগরী ঝাঁজরা করে দিয়েছিল। গত কয়েক বছরে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ এই নগরীতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

Advertisement

আরো পড়ুন>> ক্যালিফোর্নিয়ার সন্দেহভাজন বন্দুক হামলাকারীকে মৃত উদ্ধার

যেসব এলাকায় বিদ্রোহীরা এখনো সক্রিয় সেসব জেলাগুলোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারি পরিষেবা প্রদান বন্ধ রেখে স্থানীয়দের শাস্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন বিরোধীরা।

অনেক জায়গায় স্থানীয়রা নিজেরাই উদ্যোগী হয়ে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করে বসবাসের উপযোগী করার চেষ্টা করছেন বলেও জানা গেছে।

সূত্র: এপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!