[ আন্তর্জাতিক ]
রাশিয়ায় আবাসিক ভবন ধস, নিহত ৯
ছবি: সংগৃহীত
রাশিয়ায় একটি আবাসিক ভবনের আংশিক ধসে পড়ার ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দেশটির প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আংশিকভাবে ধসে পড়া পাঁচ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন। তাকে খুঁজে বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা।
.png)
রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, গ্যাস বিস্ফোরণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে।
আরো পড়ুন>> বৈঠকে বসছেন মোদি-মমতা
জরুরি পরিষেবাগুলোর একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, একটি রান্নার চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনায় এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা এই বিপর্যয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!