দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাসারাওয়া এবং বেনু প্রদেশের মধ্যে গত মঙ্গলবার রাতে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী এ বোমা বিস্ফোরণে বহু গবাদি পশুপালক ও পথচারী নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
.png)
দেশটির প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা এবং দেশটির জাতীয় গবাদি পশু পালনকারীদের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন>> আমিরাতে প্রবল বর্ষণ, জনজীবনে দুর্ভোগ
মিয়াত্তি আল্লাহ ক্যাটল ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র তাসিউ সুলেমান বলেছেন, ঘটনার দিন ফুলানি পশুপালকদের একটি দল বেনু থেকে তাদের গবাদি পশু নিয়ে নাসারাওয়ার দিকে যাচ্ছিল। তবে চারণ বিরোধী আইন লঙ্ঘনের দায়ে সেখানে কর্তৃপক্ষ পশুগুলোকে বাজেয়াপ্ত করে। পরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সুলেমান বলেন, ‘বিস্ফোরণের পর কমপক্ষে ৫৪ জন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া বিস্ফোরণে আরো বহু মানুষ আহত হয়েছেন।’
এদিকে নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে ওই বিস্ফোরণে ঠিক কতজন নিহত হয়েছেন তা উল্লেখ করেনি। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, বোমা বিস্ফোরণের ফলে কিছু মৃত্যু হয়েছে।
এই বিস্ফোরণের পেছনে ঠিক কারা দায়ী সে সম্পর্কে কোনও কিছু উল্লেখ করেননি আবদুল্লাহি সুলে। তবে তিনি বলেছেন, উত্তেজনা প্রশমিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আরো পড়ুন>> চার সন্তানকে ৩০ ফুট উঁচু ব্রিজ থেকে খালে ফেলে দিলেন বাবা!
রয়টার্স বলছে, নাইজেরিয়ায় উত্তর-মধ্য অংশ ‘মিডল বেল্ট’ নামে পরিচিত। এই অঞ্চলটি প্রায়সময়ই অস্থিতিশীল হয়ে থাকে। ফুলানি গোষ্ঠীর সঙ্গে সেখানের স্থানীয় কৃষকদের জমির দখল ও ধর্মীয় কারণ নিয়ে সংঘর্ষই মূলত এই অস্থিতিশীলতার কারণ।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে কৃষিজমির আকার বৃদ্ধি পেলেও পশুপালকদের গবাদি পশু চরানোর জায়গা কমে গেছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবুবকর লাদান বলেছেন, বিস্ফোরণে নিহতদের বুধবার গণ দাফন করা হয়েছে।