গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমে ঘটেছে এমন ঘটনা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সেই চিকিৎসকের নাম কবিন। তামিলনাড়ুর ধর্মপুরীর বাসিন্দা তিনি। গত বছর একটি বেসরকারি কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন ২৮ বছরের কবিন। ওই কলেজে এখনও পড়াশোনা করছেন তার বান্ধবী। কবিনের থেকে দু’ক্লাস নীচে। গত বৃহস্পতিবার বান্ধবীর সঙ্গে কাঞ্চিপুরমের আশপাশে বেড়াচ্ছিলেন।
.png)
বাগবিতণ্ডার একপর্যায়ে রাজাকুলাম গ্রামের কাছে গাড়ি থামান তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাগের মাথায় গাড়ি থেকে নেমে যান কবিন। তার পর গাড়ির জ্বালানির ট্যাঙ্ক থেকে তেল বার করে খালি বোতলে ভরেন। সেই তেল গাড়িতে ঢেলে আগুন জ্বালিয়ে দেন।
আরো পড়ুন>> রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট!
তার বান্ধবী অনেক বার বাধা দেওয়ার চেষ্টা করেন। যদিও তাতে লাভ হয়নি। কয়েকজন পথচারী গাড়িটিকে পুড়তে দেখে দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা এসে যখন পৌঁছন, তখন অনেক দেরি হয়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাড়ির আগুন নেভানো যায়।
যদিও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই নিয়ে কবিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কাঞ্চিপুরম তালুকের পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর জামিন পান কবিন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার