গৃহবধূর নাম সীমা খাতুন। তিনি গুরুদাসপুর উপজেলার আব্দুল কুদ্দুসের মেয়ে। প্রেমিক তারেক হোসেন কমলের বাড়ি সিংড়ার উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া গ্রামে।
জানা গেছে, প্রায় তিন বছর আগে চকলাড়ুয়া গ্রামে সীমার বিয়ে হয়। বিয়ের পর তারেকের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় গত বছরের ২৫ অক্টোবর স্বামী বাড়িতে না থাকায় গরু বিক্রির চার লাখ ৫৬ হাজার টাকাসহ স্বর্ণ-গহনা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান সীমা।
.png)
ভুক্তভোগী স্বামী জানান, স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি। পরে পরকীয়ার বিষয়টি জানাজানি হয়।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।