ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশ দু’টির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কের মৃতের সংখ্যা ৩ হাজার ৪১৯ এ পৌঁছেছে। আহত হয়েছে অন্তত ২০ হাজার ৫৩৪ জন।

Advertisement

তিনি জানান, তুরস্কে এখন পর্যন্ত ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তুপের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে প্রায় ২৫ হাজার কর্মী কাজ করছেন। উদ্ধারকারীরা আহতদের পরিবহন ও অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য কমপক্ষে ১৮টি জাহাজ ও ৫৪টি বিমান ব্যবহার করছে।

আরো পড়ুন>> ভবনের ধ্বংসস্তূপের নিচে সন্তান জন্ম দিলেন নারী!

এদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ জনে।

সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৬৪৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবারের শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!