ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে গৃহহীনদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে গৃহহীনদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাচ্ছে কাতার
ছবি: সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর দিবে কাতার। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় পাশে দাঁড়াতে কাতার এ সহায়তার হাত বাড়িয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভ্রাম্যমাণ ঘরগুলোর পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী, পর্যাপ্ত পরিমাণ তাঁবু ও শীতবস্ত্রও পাঠাবে কাতার।

Advertisement

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানায়, সোমবার ভূমিকম্পের ঘটনার পরপরেই উড়োজাহাজে করে দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে নির্দেশ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তারই অংশ হিসেবে এ সাহায্য পাঠানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, তুরস্ক এবং সিরিয়ায় আড়াই কোটির বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। দুটি দেশের কয়েক হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

আরো পড়ুন>> ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কুয়া থেকে শিশু উদ্ধার

সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সিরিয়ার ন্যাশনাল আর্থকোয়েক সেন্টারের প্রধান রায়েদ আহমেদ এটিকে ‘ইতিহাসে তাদের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প বলে অভিহিত করেছেন।

এদিকে ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!