ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৩
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, নিহত ৪
ফাইল ফটো

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। 

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

মাঝারি এ ভূমিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে।এর ভেতরে আটকা পড়া চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

Advertisement

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সোমবার ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরো একটি ভূমিকম্প এবং পরে আরো অনেকগুলো আফটারশক হয়। এর তিনদিনের মাথায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এ প্রাণহানি ঘটে। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!