ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
তুরস্কে ভূমিকম্প

এ যেন আরো একটি অলৌকিকতা! ১৫২ ঘণ্টা পর ৮৫ বছরের বৃদ্ধা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
এ যেন আরো একটি অলৌকিকতা! ১৫২ ঘণ্টা পর ৮৫ বছরের বৃদ্ধা উদ্ধার
সংগৃহীত ছবি

এ যেন অলৌকিক ঘটনাই বটে! তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার ১৫২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে মিলেছে প্রাণের স্পন্দন। এবার ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রোববার তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ইসমিহান নামে ঐ বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

এর আগে হাতায় প্রদেশ থেকেই কুডি নামের এক ১২ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়, যে প্রায় ১৪৭ ঘণ্টা ধ্বংস্তস্তূপের নিচে আটকে ছিল। তাকে উদ্ধারের পর উদ্ধারকারীরা কুডিকে বলেন, তুমি একটা অলৌকিক বিষয়।

তার আগে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করে।

Advertisement

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও ব্যাপক ক্ষয়িক্ষতি হয়েছে।

ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। নিরলস উদ্ধারকাজ চলছে। তবে সময় যতই গড়াচ্ছে ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। 

সূত্র: বিবিসি ও আনাদোলু এজেন্সি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!