ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
ছবি: প্রতীকী

নিউজিল্যান্ডের উত্তর-দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

Advertisement

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

আরো পড়ুন>> ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রোমানিয়া

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে।

সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!