ইউক্রেনের হয়ে লড়তে আইএস জঙ্গিদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেন সেনার সঙ্গে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর সদস্যরা। যুদ্ধের বর্ষপূর্তির আগে এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছে মস্কো।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এই অভিযোগের সমর্থনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
ওই ভিডিওতে দেখা গেছে, ইউক্রেন সেনার পোষাক পরা এক ব্যক্তির কাঁধে রয়েছে আইএসের প্রতীক।
.png)
রাশিয়ার দাবি, ওই ব্যক্তি ডনবাস (পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) এলাকায় মোতায়েন ইউক্রেন সেনার একটি ইউনিটের কমান্ডারের দায়িত্বে রয়েছেন। ওই ব্যক্তি আদতে আইএসের একটি যোদ্ধাগোষ্ঠীর নেতা। যুক্তরাষ্ট্রর সাহায্যে ওই দলটিকে ভাড়াটে সেনা হিসাবে এনেছে ইউক্রেন।
তবে মস্কোর ওই অভিযোগ স্বীকার করেনি ভলোদিমির জেলেনস্কির সরকার।
আরো পড়ুন>> কিম কন্যার নামে রাখা যাবে না সন্তানের নাম!
প্রসঙ্গত, বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির পশ্চিমf জোট জানিয়েছে, তারা ইউক্রেনকে আরো সামরিক সাহায্য পাঠাবে। এর পরেই বৃহস্পতিবার রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) দাবি করে যে, আইএস জঙ্গিদের ব্যবহার করে রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন।
এই মাসের ২৪ তারিখ এক বছর পূর্ণ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এই অবস্থায় হামলার গতি আরো বাড়িয়েছে মস্কো। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে রুশ স্থলবাহিনী জোর হামলা শুরু করেছে।
ইউক্রেন জানিয়েছে, তারা জানে যুদ্ধের বর্ষপূর্তিতে ভয়ানক চেহারা নেবে রাশিয়ার আক্রমণ। মস্কোকে প্রতিহত করতে তৈরি হচ্ছে তারাও।
ভিডিওটি দেখুন...
সূত্র: হিন্দুস্তান টাইমস