শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকালে হেবরনের উত্তরে আররুব শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ইহুদি সেনারা মোহাম্মদ জাওয়াব্রেহ নামের ওই ২২ বছর বয়সী পুলিশ কর্মকর্তার মাথায় গুলি করে। ফিলিস্তিনি এই তরুণ শুক্রবার ভোর হওয়ার আগেই মৃত্যুবরণ করেন।
.png)
স্থানীয় চিকিৎসকরা জানান, মোহাম্মদ জাওয়াব্রেহকে আল আহলি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।
জাওয়াব্রেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশ কর্মকর্তা হিসেবে বেথেলহাম শহরে দায়িত্ব পালন করতেন। কাদোরি শহরে প্যালেস্টিন টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মিডিয়া টেকনোলজির শিক্ষার্থীও ছিলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ইসরায়েল ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে ১৩ জন শিশুও রয়েছে। ২০০০ সালের পর ফিলিস্তিনিদের জন্য এটা ভয়াবহতম।