সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূলত আফ্রিকা থেকে সবজি আমদানি করে যুক্তরাজ্য। কিন্তু এ বছর বৈরী আবহাওয়ার কারণে অঞ্চলটিতে ভালো ফলন হয়নি।
যুক্তরাজ্যের তৃতীয় বড় সুপারশপ আসডা টমেটো, গোলমরিচ, শসা, লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনার ক্ষেত্রে অস্থায়ীভাবে তিন প্যাকের সীমা চালু করেছে।
.png)
আরো পড়ুন>> চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা, ফের দাবি যুক্তরাষ্ট্রের
শপিংমলটির একজন মুখপাত্র জানান, অন্যান্য সুপারশপের মতোই কিছু পণ্যের ক্ষেত্রে আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব পণ্য দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকায় জন্মায়।
তাদের প্রতিদ্বন্দ্বী শপ মরিসনস টমেটো, শসা, লেটুস ও মরিচ কেনার ক্ষেত্রে প্রতি গ্রাহকের জন্য সর্বোচ্চ দুটি নির্ধারণ করা দেওয়ার কথা জানিয়েছে।
তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা গেছে, সুপারশপগুলোর তাক ফল ও সবজিশূন্য। অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছে না টমেটো।