ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একই তারিখে ৩ শিশুর জন্মদিন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫২, ৩ মার্চ ২০২৩
একই তারিখে ৩ শিশুর জন্মদিন!
ফাইল ফটো

ফিলিপাইনে এক দম্পতির জীবনে ঘটেছে ইতিহাস হয়ে থাকার মতো ঘটনা। তাদের তিন সন্তানের জন্মদিন একই দিনে। আবার তাদের বয়সের পার্থক্যও এক।

দ্য সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাম হাজেল কাবানেরো যিনি একজন শিক্ষক। তিনি ফেসবুকে তিনজন শিশুর ছবি শেয়ার করে তাদের জন্মগ্রহণের তারিখ উল্লেখ করেছেন। দেখা যাচ্ছে তার ৩ শিশুরেই জন্ম তারিখ ২৭ জানুয়ারি। এমনকি তাদের বয়সের পার্থক্য ৩ বছর।

২০১৭ সালের ২৭ জানুয়ারি  পাম ও হারবার্ট দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। এরপর ২০২০ সালে একই তারিখে আরো এক শিশুর জন্ম হয়। সর্বশেষ চলতি বছরের ২৭ জানুয়ারি আরো এক শিশুর জন্ম হয়। 

Advertisement

ক্যাবানেরো তার ফেসবুক পোস্টে লিখেন, প্রতি তিন বছর পর আমাদের বাচ্চাদের জন্ম হয়। মনে হচ্ছে আমার গর্ভ এই দিনটির সঙ্গে গভীরভাবে পরিচিত। 

এ ঘটনার জন্য ক্যাবানেরো স্বামীকে ধন্যবাদ জানিয়েছে। তার স্বামী হারবার্ট জানিয়েছে, ৩ বছর পর পর একইদিনে ৩ শিশু জন্মগ্রহণের পেছনের তার কোনো কৌশল নেই। এটি সম্পূর্ণ স্বাভাবিক। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!