ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বয়োজ্যেষ্ঠদের জন্য ওমরাহ পালন সহজ করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৪, ৮ মার্চ ২০২৩
বয়োজ্যেষ্ঠদের জন্য ওমরাহ পালন সহজ করলো সৌদি
ছবি: সংগৃহীত

বয়োজ্যেষ্ঠ ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের ওমরাহ পালন ও পবিত্র দুই মসজিদে যাতায়াতের সুবিধার্থে ৯ হাজার ইলেক্ট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। এর ফলে ওমরাহ পালন আরো সহজ হলো।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহপালনকারী ও দর্শনার্থীদের চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে।

কর্তৃপক্ষ বলেছে, বয়স্ক ‍ও শারীরিক বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ২৪ ঘণ্টা ইলেক্ট্রিক গাড়ি সরবরাহ করা হবে। চলাচলে সমস্যা রয়েছে এমন লোকজনের ওমরাহর প্রয়োজনীয় আচার সহজে সম্পাদন করতে সহায়তা করবে এই পদক্ষেপ।

Advertisement

অ্যারাবিয়ান বিজনেস জানায়, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ব্যবহারের জন্য ৯ হাজারের বেশি ইলেক্ট্রিক গাড়ি রয়েছে। তানাকল (পরিবহন) নামের একটি অ্যাপের মাধ্যমে এসব গাড়ি অগ্রিম বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও অ্যাপটি দিয়ে টিকিট কেনার সুযোগও থাকছে। আর অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ ও টিকিট বিক্রির স্থানের ভিড়ও এড়ানো যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ওমরাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!