ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭, ১৩ মার্চ ২০২৩
মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২
সংগৃহীত ছবি

মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ঐ নৌকায় প্রায় অর্ধশত আরোহী ছিলেন। মাদাগাস্কার থেকে মায়োতে যাওয়ার চেষ্টাকালে ঐ নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে যাওয়ার চেষ্টা করার সময় একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানিয়েছে, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহীকে বহনকারী ঐ নৌকাটি ডুবে যায়। নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেফতার এড়াতে পালিয়ে গেছেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!