ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবারো ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ১৭ মার্চ ২০২৩
আবারো ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
নিহতের প্রতিবাদে রাস্তায় ফিলিস্তিনিরা

ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আবারো নিহত হয়েছেন চার ফিলিস্তিনি নাগরিক। আহত হয়েছেন আরো পাঁচজন। জেনিন শহরে অপারেশন চালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়- ইসরায়েলি বাহিনীর অভিযানে জেনিন শহরে অন্তত চার ফিলিস্তিনি নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিবৃতিতে নিহতদের ‘শহিদ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনিন শরণার্থী শিবিরে অপারেশন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

Advertisement

আরো পড়ুন>> ফের ভারতের ৬ রাজ্যে বাড়ছে করোনা

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, জেনিন শহরে ইসরায়েলের সর্বশেষ হামলা এটি। এর আগে গত সপ্তাহে জেনিনে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্য এক অভিযানে আরো তিনজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। 

উল্লেখ্য, গত জানুয়ারিতে জেনিন শরণার্থী শিবিরে হামলা করে এক বয়স্ক নারীসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী।  চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি বাহিনীর সহিংসতা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!