ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ১৩ মার্চ ২০২৩
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২
ছবি: সংগৃহীত

সিরিয়ার একটি অস্ত্র গুদামে বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দেশ ইসরায়েল। এতে ইরানপন্থি দুই সেনা সদস্য নিহত এবং আরো তিন সেনা আহত হয়েছেন।

রোববার (১২ মার্চ) তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, ঐ হামলায় নিহত হন দু’জন ইরানি সেনা সদস্য এবং আহত হত তিনজন সিরীয় সেনা সদস্য।

Advertisement

আরো পড়ুন>> অদ্ভুত হোটেল, এক ঘরের ভিতরেই সবকিছু!

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী।

এ সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!