ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুরআন ছুয়ে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৫ মার্চ ২০২৩
কুরআন ছুয়ে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক 
প্রথম হিজাবধারী মার্কিন বিচারক

পবিত্র কুরআন হাতে শপথ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাব পরিহিত সিরিয়ান বংশোদ্ভূত বিচারক অ্যাটর্নি নাদিয়া কাহাফ। তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের বিচারক। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) পবিত্র গ্রন্থ কোরআন হাতে তিনি শপথ নিয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। স্থানীয় মিডিয়া অনুসারে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসাবে কাজ করবেন।

Advertisement

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন, তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।

আরো পড়ুন>> ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অফ প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন। 

আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামে এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!