ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েল নিয়ে সমালোচনা, কমিটি থেকে বাদ মুসলিম কংগ্রেসওম্যান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩
ইসরায়েল নিয়ে সমালোচনা, কমিটি থেকে বাদ মুসলিম কংগ্রেসওম্যান
ইলহান ওমর - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রগতিশীল ও মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করা, ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলকে তিরস্কার করা এবং কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির সদস্যদের কাছ থেকে ধর্মান্ধতার অভিযোগ ওঠায় তাকে কমিটি থেকে সরানো হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ইলহান ওমরের বিষয়ে সিদ্ধান্ত নিতে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে ২১৮-২১১ ভোটে তাকে পদ থেকে সরানোর প্রস্তাব পাস হয়।

মার্কিন কংগ্রেসে যে দু’জন মুসলিম নারী সদস্য রয়েছেন, তাদের একজন ইলহান ওমর।

Advertisement

বানি গালায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারী মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের তাণ্ডবে ১০ জনের মৃত্যু

ইলহানের জন্মস্থান সোমালিয়া। ওই দেশ থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা তিনি। ২০১৬ সালে মিনেসোটা থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করেন তিনি।

ভোটাভুটির আগে রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেখান, ইলহান ওমর বিভিন্ন সময় ইহুদি ও ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি পররাষ্ট্রবিষয়ক কমিটিতে কাজ করার যোগ্যতা হারিয়েছেন।

তবে ইলহানের অভিযোগ, ব্যক্তিগত পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

আরো পড়ুন>> পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

তিনি বলেন, ‘আপনি যদি অভিবাসী হন, বিশ্বের একটি প্রান্ত থেকে এসে থাকেন, আপনার গায়ের রং ভিন্ন হয় কিংবা আপনি মুসলিম হন, তাহলে তারা (রিপাবলিকানরা) আপনাকে সন্দেহ করবেন। এমনকি এটা কোনো দুর্ঘটনা নয় যে রিপাবলিকান পার্টির সদস্যরা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একজন মুসলিম হিসেবে অভিযুক্ত করেছিলেন।’

পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়ায় ফলে তাকে নিবৃত্ত করা যাবে না বলেও মন্তব্য করেছেন ইলহান ওমর।

এদিকে ইলহান ওমরকে কমিটি থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে রিপাবলিকানদের একটি ‘রাজনৈতিক অবস্থান’ ও ‘আমেরিকান জনগণের প্রতি অপমান’ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!