[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের কারাগারে ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনির মৃত্যু
ছবি: সংগৃহীত
অবশেষে ইসরায়েলের কারাগারে মারা গেছেন ক্যান্সার আক্রান্ত ফিলিস্তিনি কারাবন্দী নাসের আবু হামিদ। ৫০ বছর বয়সী নাসেরের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিরা দাবি জানিয়ে আসছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কারাগারে নাসের আবু হামিদ এক বছরের বেশি আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার সকালে তেল আবিবের কাছে ইসরায়েলের আসাফ হারোফেহ কারগারে তিনি মারা যান।
এর আগে সোমবার দুপুরে অবস্থার মারাত্মক অবনতি হলে রামাল্লার কারাগারের ক্লিনিক থেকে তাকে ঐ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
.png)
আবু হামিদের মৃত্যুর শোকে রামাল্লাহর ফিলিস্তিনি কর্মকর্তারা সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে দোকানপাট, স্কুল এবং ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তারা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে ঘটনার জন্য ‘চিকিৎসার অবহেলা নীতি’কে দায়ী করেছেন। বিবৃতিতে আবু হামিদকে শহিদ বলেও উল্লেখ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!