[ আন্তর্জাতিক ]
জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ
ছবি: সংগৃহীত
অবৈধ দখলদারিত্বের কারণে ইসরায়েল ‘কী ধরনের বিচারের মুখে পড়বে’ সে বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মতামত জানতে জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।
শনিবার (৩১ ডিসেম্বর) ফিলিস্তিনি নেতারা বলেছেন, এটি ‘ফিলিস্তিনিদের কূটনৈতিক সফলতার’ প্রতিফলন।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৮৭টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ২৬টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ফ্রান্সসহ ৫৩টি দেশ।
.png)
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, ‘রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বিচার এবং আমাদের জনগণের বিরুদ্ধে যে অপরাধ করেছে তার জন্য দোষী সাব্যস্তের সময় এসেছে।’
আরো পড়ুন>> ভারতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা
সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ টুইটারে বলেছেন, শুক্রবারের ভোট ‘ফিলিস্তিনি কূটনীতির বিজয়ের প্রতিফলন।’
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এক বিবৃতিতে সেইসব দেশকে অভিনন্দন জানিয়েছেন যারা পক্ষে ভোট দিয়েছে এবং ‘হুমকি ও চাপের মুখে নির্বিকার ছিল।’
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!