ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৮ মার্চ ২০২৩
মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭
ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঐ অভিবাসন কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এ অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement

অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!