সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের গুজরাটে মধ্যরাতে চুপিচুপি একটি গ্রামে ঢুকে পড়েছিল সিংহ। একা একা রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল সে। তাকে দেখতে পেয়েই ধেয়ে আসে কুকুরের দল। চিৎকার করতে করতে তারা সিংহের পিছু নেয়। একা থাকায় সিংহটি লড়াই করেনি। দ্রুতই পালিয়ে যায় এলাকা ছেড়ে।
আরো পড়ুন>> যুবকের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল দুই সিংহী!
.png)
তবে ভিডিওটি দেখে নেটিজেনদের মন্তব্য, অরণ্যে সিংহের রাজত্ব চললেও গ্রামের রাস্তায় কুকুরের আধিপত্যই বেশি। ফলে কুকুরের দলের সঙ্গে লড়াই করেনি সিংহটি। আবার অনেকে বুঝতে চাইছেন নেপথ্যের ঘটনা। প্রকৃতি ধ্বংসের কারণে অরণ্যে খাবার না পেয়ে সিংহটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে মনে করছেন তারা।
সব মিলিয়ে বনের রাজা খাবারের অভাবে গ্রামের রাস্তায় ঘুরছে, একদল কুকুর তাকে তাড়া করছে—এই দৃশ্য করুণই মনে হয়েছে নেটিজেনদের।
ভিডিওটি দেখুন...
अपनी गली में तो कुत्ता भी शेर होता है🤔🤔
— Susanta Nanda (@susantananda3) March 22, 2023
From the streets of Gujarat. Via @surenmehra pic.twitter.com/clhYLlcq6C