ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজ ভূখণ্ডে বিমান ভূপাতিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৮, ৩ এপ্রিল ২০২৩
নিজ ভূখণ্ডে বিমান ভূপাতিত করল ইসরায়েল
ফাইল ছবি

ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করা একটি বিমান ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। তাদের তথ্য মতে বিমানটি সিরিয়া থেকে এসেছিল। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

এই প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একটি অজ্ঞাত বিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, অজ্ঞাত ওই বিমানটি সিরিয়া থেকে তাদের ভূখণ্ডে প্রবেশ করে বলে মনে হচ্ছে। এই ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরো বাড়তে পারে।

আরো পড়ুন>> রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে সামরিক ব্লগার নিহত

Advertisement

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, যে বিমানটি তারা ভূপাতিত করেছে তা কোনো ভাবেই কোনো হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট নানা লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, ইসরায়েল শুধুমাত্র মার্চ মাসেই সিরিয়ার ভূখণ্ডে ছয়টি হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!