নামাজে দেখে কোরআন পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত
ইসলামের শরিয়াহ্ মোতাবেক নামাজে দেখে দেখে কোরআন পড়া নিষিদ্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলে অন্য এক রীতি। কুয়েতের প্রায় অধিকাংশ মানুষই মোবাইলে কুরআন দেখে নামাজ পড়ে। এবার মোবাইল দেখে নামাজ পড়া বা কোরআন দেখে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা দিল কুয়েত সরকার।
এক প্রতিবেদনে দেশটির ধর্ম মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আরো বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত ও তারাবিহ নামাজে মোবাইল ফোনে দেখে দেখে কোরআন পড়তে পারবেন না ইমামরা।
একই সঙ্গে পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।
.png)
আরো পড়ুন>> জাতিসংঘে নারী কর্মীদের কাজ নিষিদ্ধ করল তালেবান সরকার
কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি যথাযথভাবে পারন করেন।
এছাড়া তিনি বলেছেন, সঠিকভাবে ইমামদের কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ ও আহ্বান জানিয়েছেন উপসচিব।
সূত্র: গালফ নিউজ