ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ১১ এপ্রিল ২০২৩
বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান
সংগৃহীত

তুরস্কের সামরিক শক্তিকে আরো শক্তিশালী করতে, তাদের নৌবহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ। এটি বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ। অত্যাধুনিক এই জাহাজটি উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই যুদ্ধজাহাজটি প্রস্তুত করেছে তুর্কি প্রতিষ্ঠান টিসিজি। আনাদোলুর তৈরি যুদ্ধজাহাজটি উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এটি বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ যুদ্ধজাহাজ ড্রোনের পাশাপাশি হেলিকপ্টারও বহন করতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা। স্বয়ংসম্পূর্ণ  এই জাহাজটিতে রয়েছে যুদ্ধের সকল সরঞ্জাম।

Advertisement

আরো পড়ুন>> অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে আসছে সাইক্লোন ইলসা

নির্মাতা প্রতিষ্ঠান টিসিজি আনাদোলুর কাছ থেকে সোমবার (১০ এপ্রিল) এটি তুরস্কের নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন প্রেসিডেন্ট এরদোগান।

এসময় এরদোগান বলেন, টিসিজি আনাদোলু একটি গেম চেঞ্জার নির্মাতা প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত তাদের মিলগেম নামে নতুন এ যুদ্ধজাহাজ তুরস্কের সামরিক শক্তিকে আরো শক্তিশালী করবে।

তিনি আরো বলেন, এখন থেকে নিজেদের প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র তুরস্ক নিজেই তৈরি করবে। এ অঞ্চলের নেতৃত্ব দেবে তুরস্ক। যুদ্ধের সরঞ্জামের জন্য কারো নির্ভরশীল হবে না তুরস্ক।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!