ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনছে রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ১২ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনছে রোমানিয়া
ফাইল ছবি

ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার ভয়াবহতা উপলব্ধি করতে পারে। দেশের সামরিক বাহিনীতে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান যোগ করছে। আমেরিকার কাছ থেকে এবার আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ রোমানিয়া। 

তবে কবে এবং কত সংখ্যক বিমান কেনা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসএটি। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীকে আধুনিকীকরণে মঙ্গলবার আমেরিকার তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানগুলির একটি অনির্দিষ্ট সংখ্যক অধিগ্রহণের অনুমোদন দিয়েছে রোমানিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ (সিএসএটি)।

Advertisement

আরো পড়ুন>> ৮০ দিনে বিশ্বভ্রমণ ৮১ বছর বয়সী দুই বান্ধবীর

এক বিবৃতিতে সিএসএটি জানায়, ন্যাটো ও ইইউভুক্ত দেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে শক্তিশালী, বিশ্বাসযোগ্য, উপযুক্ত ও দক্ষ বিমান প্রতিরক্ষা সক্ষমতা থাকা রোমানিয়ার প্রতিরক্ষা নীতির উদ্দেশ্য পূরণের চাবিকাঠি। সর্বাধুনিক প্রজন্মের জঙ্গিবিমান মার্কিন এফ-৩৫ জেট কেনার মাধ্যমে বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এর আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর চোখে পড়ার মতো সামরিক বাজেট বাড়িয়েছিল ন্যাটোভুক্ত দেশ রোমানিয়া। ইউক্রেনের সঙ্গে তাদের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!