ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গোপন মার্কিন নথি ফাঁস: সন্দেহভাজন তরুণ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ১৪ এপ্রিল ২০২৩
গোপন মার্কিন নথি ফাঁস: সন্দেহভাজন তরুণ গ্রেফতার
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় নথি ফাঁস এবং সেসব নথি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। 

স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রেফতারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড।

তিনি বলেন, গ্রেফতার জ্যাক টাশেরা (২১) মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য। খবর সিএনএনের

যুক্তরাষ্ট্রের বিচারবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে গারলান্ড জানান, ‘এফবিআই সদস্যরা আজ বিকেলে টাশেরাকে গ্রেফতার করেছে। এ নিয়ে তদন্ত চলমান।’ তিনি এ বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি।

Advertisement

এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহের শেষ থেকে এফবিআই তদন্তে পাওয়া ইশারা-ইঙ্গিত কঠোরভাবে খতিয়ে দেখছে। অবশেষে আজ একজনকে গ্রেফতার করেছে। এ গ্রেফতারের ঘটনা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী ও আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনতে আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!