ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে মদপানে প্রাণ গেল ২০ জনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০২৩
ভারতে মদপানে প্রাণ গেল ২০ জনের
প্রতীকী ছবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। 

দেশটির এনডিটিভি জানায়, লক্ষ্মীপুর, পাহাড়পুর ও মতিহারীর হরসিদ্ধি এলাকায় এসব মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই স্থানগুলো অবস্থিত।

স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এ দুঃখজনক ঘটনা ঘটে।

Advertisement

প্রসঙ্গত, বিহার সরকার ২০১৬ সাল থেকে ঐ রাজ্যে মদ নিষিদ্ধ করেছে। এরপরও রাজ্যটিতে মদপানে প্রায়ই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!