ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শনিবার যেসব দেশ উদযাপন করবে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ২০ এপ্রিল ২০২৩
শনিবার যেসব দেশ উদযাপন করবে ঈদ
ফাইল ফটো

বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার সন্ধ্যার পরও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ ধরনের অন্তত আটটি দেশ আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করার ঘোষণা দিয়েছে। এক নজরে দেখে নেই বিশ্বের কোন কোন দেশে শনিবার ঈদুল ফিতর পালন করবে—

মালয়েশিয়া
দেশটিতে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার মালয়েশিয়ায় ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইন্দোনেশিয়া
প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

Advertisement

ব্রুনেই
এশিয়ার আরেক দেশ ব্রুনেই। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো এই দেশটিতেও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে।

জাপান
বৃহস্পতিবার জাপানেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ঈদুল ফিতর হবে আগামী শনিবার।

সিঙ্গাপুর
বৃহস্পতিবার চাঁদ না দেখায় সিঙ্গাপুরের মুসলিমরা শুক্রবারও রোজা রাখবেন এবং ঈদ উদযাপন করবেন আগামী শনিবার।

ফিলিপাইন
আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ফিলিপাইন। গালফ নিউজের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

থাইল্যান্ড
থাইল্যান্ডে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতেও বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঈদুল ফিতর
লিংক সফলভাবে কপি হয়েছে!