ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২২ এপ্রিল ২০২৩
স্পেনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ২
ছবি: সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি রেস্তোরাঁয় আগুন লেগে দু’জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে নগরীর কেন্দ্রস্থলের সালামানকা এলাকার ইতালিয়ান রেস্তোরাঁ ‘বুরো ক্যানাইয়া বার এন্ড রেস্তো’তে আগুনের সুত্রপাত ঘটে বলে শনিবার দেশটির জরুরি পরিষেবাগুলো জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এল পাইস সংবাদপত্রকে জানিয়েছেন, রেস্তোরাঁর একজন ওয়েটার একটি ডিশে আগুন দিয়ে ‘ফ্লামবিং’ করার সময় অগ্নিশিখা সিলিং পর্যন্ত উঠে গিয়ে আগুন ধরে যায় আর দেয়ালগুলোতে ছড়িয়ে পড়ে।

Advertisement

আরো পড়ুন>> সরকারি বাংলো ছেড়ে বেরিয়ে গেলেন রাহুল গান্ধী

জরুরি পরিষেবা জানিয়েছে, রেস্তোরাঁটি থেকে বের হওয়ার প্রধান দরজার কাছে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা লোকজনকে বের হতে বেগ পেতে হয়।

আগুন লাগার কারণ জানতে স্পেনের পুলিশ তদন্ত শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!