ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ডিজনিল্যান্ডে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ২৪ এপ্রিল ২০২৩
যুক্তরাষ্ট্রে ডিজনিল্যান্ডে আগুন
ডিজনিল্যান্ড - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক ডিজনিল্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ডিজনিল্যান্ডে নাইট শো চলাকালীন একটি ‘প্রপ ড্রাগনে’ আচমকা আগুন লেগে যায়।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডিজনিল্যান্ড থিম পার্কের প্রতিনিধিরা এক বিবৃতি আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলেছে, সন্ধ্যায় নাইট শো চলাকালীন হঠাৎ প্রপ ড্রাগনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আগুন লাগার ফলে ড্রাগন শো-এর সব সদস্য ও দর্শকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে ডিজনিল্যান্ডে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন>> বৌমাই ‘শিশু চোর!’ কেঁদেই চলেছেন বৃদ্ধা

এদিন ড্রাগন শো ক্যামেরাবন্দি করছিলেন অনেক দর্শক। ফলে শো-এর মাঝে ড্রাগনে আগুন লাগার সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে, যা ভাইরাল হয়েছে সোশালে। জানা গেছে, আগুন লাগার পর আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন দর্শকরা। প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তারা।

সোশালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ৪৫ ফুট লম্বা প্রপ ড্রাগনে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রথমে মাথায় আগুন ধরে। তারপর ধীরে ধীরে সারা দেহে আগুন ছড়িয়ে পড়ে। এই অনভিপ্রেত ঘটনার জন্য শো শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!