ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়িসহ হুড়মুড়িয়ে ধসে পড়ল পার্কিং গ্যারেজ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ২২ এপ্রিল ২০২৩
গাড়িসহ হুড়মুড়িয়ে ধসে পড়ল পার্কিং গ্যারেজ, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বহুতল গাড়ি পার্কিং গ্যারেজ ধসে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

সম্প্রতি দেশটির নিউইয়র্কের ম্যানহাটনে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানকার ৫৭ অ্যান স্ট্রিটের একটি ভবনের পার্কিং গ্যারেজ চোখের পলকে ধসে পড়ে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একজন নারীকে চিৎকার করতে শোনা যায়। তাতে দেখা যায়, পার্কিং ধসে গিয়ে কয়েকটি গাড়ি মুখ থুবড়ে পড়ে রয়েছে।

Advertisement

আরো পড়ুন>> ‘সত্যিকারের পুরুষ’ খুঁজছে রাশিয়া!

এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ওই ভবনের বিভিন্ন তলায় কাজ করতেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!