ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রেস্টুরেন্টে হঠাৎ ওবামা-স্পিলবার্গ-স্প্রিংস্টিন, চমকে দিলেন স্টাফদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ৩০ এপ্রিল ২০২৩
রেস্টুরেন্টে হঠাৎ ওবামা-স্পিলবার্গ-স্প্রিংস্টিন, চমকে দিলেন স্টাফদের
রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন বারাক ওবামা, স্টিভেন স্পিলবার্গ ও ব্রুস স্প্রিংস্টিন - ফাইল ছবি

স্পেনের বার্সেলোনা শহরের একটি রেস্টুরেন্টের স্টাফরা একরাশ বিস্ময় নিয়ে দেখলেন হঠাৎ তাদের রেস্টুরেন্টে হাজির হয়েছেন বিশ্বের বিখ্যাত তিন ব্যক্তি- স্টিভেন স্পিলবার্গ, বারাক ওবামা এবং ব্রুস স্প্রিংস্টিন।

সংবাদমাধ্যম ইনসাইডারএর প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার প্যালেস হোটেলের ‘আমার রেস্টুরেন্ট’-এ রাতের খাবার খেতে আসেন এই ত্রয়ী। কিন্তু হুট করে কেন একইসঙ্গে বিখ্যাত তিন ব্যক্তির আগমন?

কারণ, গত শুক্রবার বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস-এ ছিল ব্রুস স্প্রিংস্টিনের কনসার্ট। মার্কিন গায়কের এ কনসার্টকে কেন্দ্র করেই শহরে আগমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের।

Advertisement

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, ‘আমার রেস্টুরেন্ট’ এর শেফ রাফা জাফরা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন- এই তিনজনের আসার মাত্র কয়েক ঘণ্টা আগে রিজার্ভেশনের জন্য কল দেওয়া হয়।

আরো পড়ুন>> ফার্মেসিতে ঢুকে কর্মীকে এলোপাথারি কোপ!

‘বিখ্যাত স্প্যানিশ-আমেরিকান শেফ হোসে আন্দ্রেস আমাকে কল দেন এবং বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বুকিং, কিন্তু আমরা যেন কাউকে কিছু না জানাই। তবে আমি নিজে অবশ্যই কিছু খোঁজখবর নিয়েছি এবং জানতে পারলাম যে ওবামা আসছেন, আর ব্রুসের একটা কনসার্ট আছে এখানে’, স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা এসইআর'কে বলেন জাফরা।

জাফরা আরো জানান, তারা তিনজনই খুব ক্লান্ত হয়ে এসেছিলেন, কিন্তু তবুও ‘সব খাবার ট্রাই করতে চাচ্ছিলেন’। তারা ওয়েস্টার, শেলফিশ এবং ক্যাভিয়ার দিয়ে ডিনার করেন বলে জানান জাফরা।

তারা হালকা পানও করেছিলেন, তবে যার কনসার্ট ছিল তিনিই পান করেছেন সবচেয়ে কম- ব্রুস স্প্রিংস্টিনের দিকে ইঙ্গিত করে বলেন জাফরা।

আরো পড়ুন>> গুলির শব্দে ঘুমনো দায়, থামতে বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা!

রেস্টুরেন্টের স্টাফ সদস্য পল পেরেল্লো ইনস্টাগ্রামে বিখ্যাত এই ত্রয়ীর সাথে রেস্টুরেন্টের স্টাফ ও শেফদের তোলা ছবি পোস্ট করেছেন।

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং স্পিলবার্গের স্ত্রী কেট ক্যাপশও কনসার্ট উপলক্ষে বার্সেলোনায় ছিলেন বলে খবর ইনসাইডার-এর।

পিকাসো মিউজিয়াম ও সাগ্রাডা ফ্যামিলিয়া ব্যাসিলিকাসহ বার্সেলোনার কিছু বিখ্যাত পর্যটন কেন্দ্রও ঘুরে দেখার কথা রয়েছে তাদের।

বারাক ওবামা ও গায়ক ব্রুস স্প্রিংস্টিন দীর্ঘদিনের বন্ধু। ২০০৮ সালে ওবামার নির্বাচনী ক্যাম্পেইনে পারফর্ম করার পর থেকেই ব্রুসের সাথে তার বন্ধুত্ব। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!