বৃহস্পতিবার (৪ মে) অঞ্চলটির কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলে এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত দুই মাসের মধ্যে ভারতে এটি তৃতীয় দুর্ঘটনা।
.png)
এর আগে ১৬ মার্চ মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ ছিলেন।
আরো পড়ুন>> মিশরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
সম্প্রতি প্রশিক্ষণ থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ সেনা নিহত হয়। আহত হন আরো এক সেনা।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলেই দুই সেনার মৃত্যু হয়। তৃতীয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার পথে।