ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সুদানে তুরস্কের উদ্ধারকারী বিমান লক্ষ্য করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ২৮ এপ্রিল ২০২৩
সুদানে তুরস্কের উদ্ধারকারী বিমান লক্ষ্য করে হামলা
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার সহিংসতাপূর্ণ দেশ সুদানে থাকা নিজেদের বেসামরিক ও কূটনীতিকদের সরিয়ে নিতে আসা তুরস্কের উদ্ধারকারী একটি বিমানকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানী খার্তুমের বাইরে ওমদুরমানের ওয়াদি সাইদনা বিমানবন্দরে হামলার শিকার হয় সি-১৪০ মডেলের বিমানটি।

এ ঘটনায় বিরোধী পক্ষ বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করেছে সুদানের সেনাবাহিনী।

Advertisement

ওই হামলায় বিমানটির ফুয়েল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে তা সত্ত্বেও বিমানটি নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়। এ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন>> শপিং মলে প্রকাশ্যে কাঁচা মুরগি খাচ্ছেন যুবক!

এদিকে তুরস্কের বিমানে নিজেরা হামলা চালায়নি বলে দাবি করেছে আরএসএফ। আধাসামরিক বাহিনীটি এ ব্যাপারে বলেছে, ‘মধ্যরাত থেকে যে মানবিক যুদ্ধবিরতিতে আমরা সম্মত হয়েছি, সেটি কঠোরতার সঙ্গে মেনে চলছে আমাদের সেনারা। আর ওমদুরমানের আকাশে বিমানে আমরা হামলা চালিয়েছি বলে যে খবর প্রচার করা হচ্ছে এটি সত্য নয়।’

৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে এটি পূর্ণভাবে মানছে না কোনো পক্ষই। হামলা ও সংঘাতের তীব্রতা বাড়ায় সুদান থেকে বেসামরিক নাগরিক ও কূটনৈতিকদের সরিয়ে নিচ্ছে বিদেশি দেশগুলো।

এদিকে হামলা সম্পর্কে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের সি-১৩০ মডেলের বিমানে হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তবে আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। কেউ আহত হননি। বিমানের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।

আরো পড়ুন>> বাস চালানোর সময় অজ্ঞান চালক, স্টিয়ারিং ধরল সপ্তম শ্রেণির ছাত্র!

সুদানে চলমান যুদ্ধবিরতির মধ্যেও সেনা ও বেসামরিক বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে রাজধানী খার্তুমসহ আশপাশের শহরগুলোতে। বিভিন্ন জায়গায় গুলি ও বোমার বিস্ফোরিত হচ্ছে।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানী খার্তুম সহ সুদানের বিভিন্ন জায়গায় উভয়পক্ষের মধ্যে সংঘাত চলছে। পরিস্থিতি দিনে দিনে আরো জটিল আকার ধারণ করছে। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আহ্বান জানালেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও ইঙ্গিত মেলেনি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: যুদ্ধ সুদান
লিংক সফলভাবে কপি হয়েছে!