ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ৫ মে ২০২৩
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সংবাদমাধ্যমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে আমেরিকার আদালত।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মামলা খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার সমস্ত খরচ ও আইনি ফি ট্রাম্পকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল নিউইয়র্ক টাইমস। এ নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে সংবাদমাধ্যমটির। সংস্থাটির বিরুদ্ধে ২০২১ সালে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন ট্রাম্প। বিচার কার্যক্রম শেষে সেই মামলা খারিজ করে দিয়েছেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট।

Advertisement

আরো পড়ুন>> সার্বিয়ায় আবারো বন্দুকধারীর গুলিতে নিহত ১০

অভিযোগ উঠেছিল, সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি ছিল- তিনি বৈধভাবেই ধনকুবের হয়েছেন। ২০১৮ সালে এ সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে নিউইয়র্ক টাইমস।

এ মামলায় নিউ ইয়র্ক টাইমস ছাড়াও নিজের ভাগ্নি মেরি ট্রাম্পকেও অভিযুক্ত করেন ট্রাম্প। তার অভিযোগ, মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন।

নিউইয়র্কের আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের মামলা থেকে অব্যাহতি দিলেও অভিযোগ থেকে পুরোপুরি রেহাই পাননি মেরি ট্রাম্প। তবে শিঘ্রই এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানাননো হবে। 

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!