ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরানো হলো ১ হাজার মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ৫ মে ২০২৩
গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সরানো হলো ১ হাজার মানুষকে
ফুয়েগো আগ্নেয়গিরি - ফাইল ছবি

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আশপাশের এলাকায় ছাইয়ের ঘন মেঘ ছড়িয়ে পড়েছে। এ জন্য গুয়েতেমালার কর্তৃপক্ষ ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

নাগরিক সুরক্ষা কর্মকর্তা অস্কার কসিও বলেন, প্রয়োজনে আরো মানুষকে সরানো হবে। 

পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অগ্ন্যুৎপাতের কারণে ভূমি ধসের আশঙ্কাও করা হচ্ছে। 

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতে প্রতিরক্ষা বিজ্ঞানী গ্রেফতার

উল্লেখ্য, মধ্য আমেরিকা অঞ্চলের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি হল ফুয়েগো। ৩ হাজার ৭৬৩ মিটার লম্বা এই আগ্নেয়গিরিটি গড়ে প্রতি চার থেকে পাঁচ বছর পর অগ্নুৎপাত ঘটায়। ২০১৮ সালে অগ্ন্যুৎপাতের ফলে ২১৫ জনের মৃত্যু হয়।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!