রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর আকাশে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়।
দেশটির দুর্যোগ প্রশমন এজেন্সি (বিপিএনবি) সেখানে অবস্থানরত সাধারণ মানুষকে অগ্ন্যুৎপাতের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের কাজকর্ম বন্ধ রাখতে বলেছে। এছাড়া নদী থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে তারা, কারণ অগ্ন্যুৎপাতের কারণে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা নদীতে গড়িয়ে যেতে পারে।
.png)
এদিকে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য সুনামির ওপর সতর্ক নজর রাখছে জাপানের আবহাওয়া সংস্থা।
আরো পড়ুন>> বিশ্বব্যাপী বেড়েছে অস্ত্র বিক্রি
বিশ্বে যে কয়েকটি দেশে সক্রিয় আগ্নেয়গিরি আছে সেগুলোর মধ্যে একটি হলো ইন্দোনেশিয়া। এখানে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
মাউন্ট সেমেরু 'দ্য গ্রেট মাউন্টেন' নামেও পরিচিত। এটি জাভার সবচেয়ে লম্বা ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটি সর্বশেষ সক্রিয় হয়েছিল ঠিক এক বছর আগে। যাতে অন্তত ৫০ জন নিহত হয়।
এবার আগ্নেয়গিরিটি সক্রিয় হওয়ার আগে জাভায় কয়েক দফা ভূমিকম্প হয়েছে। সর্বশেষ গতমাসে ভূমিকম্পে তিনশ’র বেশি মানুষ নিহত হন।
সূত্র: রয়টার্স