ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৫ ডিসেম্বর ২০২২
কলম্বিয়ায় ভূমিধসে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কাদামাটিতে আটকা পড়েছেন অন্তত ২০ জন।

রোববার (৪ ডিসেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পুয়েব্লো রিকো নামের পৌরসভার একটি রাস্তার ওপর এ ভূমিধস হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনায় একটি বাস ও মোটরসাইকেলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ক্রুরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Advertisement

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটার বার্তায় লিখেছেন, ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৩ জন প্রাণ হারিয়েছে এবং এখনো প্রায় ২০ জন আটকাবস্থায় রয়েছেন। এটি একটি মর্মান্তিক ঘটনা।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, মৃতদের মধ্যে এক কন্যা শিশু রয়েছে। তার বয়স প্রায় ৭ বছর।

আরো পড়ুন>> ইরানে ৩ দিনের ধর্মঘটের ডাক বিক্ষোভকারীদের

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, ওই বাস চালকের বুদ্ধিমত্তায় ভূমিধসের ঘটনায় আরো বড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে।

আন্দ্রেস ইবারগুয়েন বেতার কেন্দ্র লোরো স্টেরিও বলেন, ভূমিধসের সময় বাসের চালক কিছুটা পেছনে সরে আসে এবং এতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।

প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে কলি নগরী থেকে রওনা দিয়েছিলেন।

সরকার জানায়, আগস্টে শুরু হওয়া এই বর্ষা মৌসুম কলম্বিয়ার ইতিহাসে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!