ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে মিছিল থেকে একজনকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ৭ মে ২০২৩
পাকিস্তানে মিছিল থেকে একজনকে পিটিয়ে হত্যা
সংগৃহীত

পাকিস্তান বর্তমানে ইতিহাসের সবচেয়েখারাপ সময় পার করছে। দেশটিতে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে পিটিআইয়ের মিছিল থেকে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ধর্মদ্রোহিতার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। 

আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই এলাকা অত্যন্ত রক্ষণশীল বলে পরিচিত। সেখানেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর একটি মিছিলে এই ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, শনিবার মরদান শহরের সাওয়াল ঢের এলাকায় ছিল পিটিআইয়ের সমাবেশ। সেখানে সমাপ্তি প্রার্থনা পরিচালনার জন্য ডাকা হয়েছিল নিগার খান নামে একজনকে। প্রার্থনার শেষ পর্যায়ে নিগার ধর্মদ্রোহমূলক কিছু মন্তব্য করেন। এমন মন্তব্য শুনেই খেপে ওঠে উপস্থিত জনতা।

আরো পড়ুন>> ইউক্রেনের বন্দিদশা থেকে মুক্ত তিন রাশিয়ান পাইলট

পরে নিগার কোনো রকমে সভা ছে়ড়ে পালাতে সক্ষম হলেও তার পিছু ছাড়েনি জনতা। ধাওয়া করে যান নিগারের এক আত্মীয়ের বাড়িতে। নিগার প্রাণের ভয়ে সেই বাড়িতেই লুকিয়ে ছিলেন। তারপর বাড়িতে ঢুকে চলে গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিগারের।

জেলার পুলিশ সুপার নাজিব-উর-রহমান জানিয়েছেন, জনতা এমনই রুদ্রমূর্তি ধারণ করেছিল যে খুনের পর নিগারের দেহ উদ্ধার করতে পর্যন্ত পুলিশকে বেগ পেতে হয়। তিনি বলেন, একদল মানুষ লাঠি, রড দিয়ে পিটিয়ে নিগারকে মেরে ফেলে।

ইমরানের ডাকে সমাবেশ হলেও সভায় ইমরান নিজে হাজির ছিলেন না। তবে তার দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পিটিআইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

সূত্র: ডন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!