ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একসঙ্গে হাজার যুবকের সঙ্গে প্রেম তরুণীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৩ মে ২০২৩
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একসঙ্গে হাজার যুবকের সঙ্গে প্রেম তরুণীর!
ক্যারিন মার্জরি - ফাইল ছবি

একই সঙ্গে হাজারও যুবকের সঙ্গে ‘ডেট’ করছেন এক তরুণী! আর সেজন্য গুনে গুনে গাঁটের কড়িও খরচ করছেন তারা। মনে হতেই পারে ব্যাপারটা আজগুবি। আসলে এর পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ম্যাজিক’। নিজের এআই ক্লোন বানিয়েই কেল্লাফতে করছেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

এ সময়ে দাঁড়িয়ে আসল নকল এমন ভাবে পরস্পর সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কোনও বিভেদ করাই মুশকিল। তারই উজ্জ্বল উদাহরণ ক্যারিন মার্জরি। ২৩ বছর বয়স তার। মার্কিন এই তরুণীর বাস জর্জিয়ায়। স্ন্যাপচ্যাটে তার ফলোয়ার ১৮ লাখ। তাদের মধ্যে অনেকেই চান ক্যারিনের সান্নিধ্য।

আরো পড়ুন>> আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: জাতিসংঘ

Advertisement

আর তারই সমাধানে ক্যারিন বানিয়ে ফেলেছেন তার ‘খাঁটি’ এআই। নাম ‘ক্যারিনএআই’। গত মঙ্গলবার সে আত্মপ্রকাশ করেছে। সেই ‘বট’কে নিজের পুরনো চ্যাট-সহ নানা তথ্য জানিয়ে দিয়েছেন ক্যারিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা-অস্তিত্বের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন ক্যারিনের বন্ধুরা। প্রতি মিনিটে ৮০ টাকা খরচ দিয়ে তারা নানা বিষয়ে কথা বলে চলেছেন ‘ক্যারিনএআই’-এর সঙ্গে। বাদ পড়ছে না যৌনতা সংক্রান্ত কথাও।

ক্যারিনের সেই বন্ধুদের মধ্যে ৯৯ শতাংশই পুরুষ। আর সেই বাবদ এরইমধ্যেই ক্যারিন পকেটে পুরেছেন বিপুল অর্থ। বাংলাদেশী মুদ্রায় ৭৬ লাখ টাকারও বেশি! বলাই বাহুল্য, সেই টাকার ভাগ চায়নি এআই।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!