ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ১৫ মে ২০২৩
মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল চীন
ফাইল ছবি

মার্কিন নাগরিকদের গুপ্তচরবৃত্তির অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও মার্কিন নাগরিকেরা বিভিন্ন দেশে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত হন। এবার গুপ্তচরবৃত্তির দায়ে এক মার্কিন নাগরিককে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের আদালত।

জানা গেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সুযহোর আদালতে এই দণ্ড দেওয়া হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২১ সালের ১৫ এপ্রিল জন শিং-ওয়ান লেউংকে আটক করা হয়েছিল। আটক লেউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী৷সে হিসেবে তিনি মার্কিন নাগরিক।

আদালত জানায়, লেউইংয়ের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Advertisement

আরো পড়ুন>> আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে মামলা করবে পিটিআই

বাণিজ্য, প্রযুক্তি ও মানবাধিকারসহ নানা ইস্যুতে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে তখন এই খবর পাওয়া গেলো। এই রায়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে বিরোধীতা লক্ষ্য করা যেতে পারে। 

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন সাংবাদিককে আটক করেছে রাশিয়া। ওয়াল স্ট্রিট জার্নালে কর্মরত ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় ইভান গার্শকোভিচকে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে আটক করা হয়। রুশ গোয়েন্দাদের দাবি, গার্শকোভিচ রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রীয়ভাবে গোপনীয়।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!