ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ১৬ মে ২০২৩
রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী গ্রেফতার
সংগৃহীত - বিবিসি

এর আগে রাশিয়ায় বহুবার মার্কিন নাগরিকদের আটকের খবর পাওয়া গেছে। বেশিরভাগ সময়ই গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদেরকে আট করা হয়। তবে এবার আটক করা হয় মার্কিন দূতাবাসের সাবেক কর্মচারীকে। 

মার্কিন দূতাবাসের সাবেক এই কর্মচারীর নাম রবার্ট শোনভ। ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তাকে রাজধানী মস্কোর একটি ‘ডিটেনশন সেন্টারে’ রাখা হয়েছে। রুশ বার্তাসংস্থা তাস’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট শোনভকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস গ্রেফতার করেছে এবং ‘প্রতিরোধমূলক হেফাজতে রিমান্ডে নিয়েছে’। এতে বলা হয়েছে, তাকে আট বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

Advertisement

রাশিয়ায় মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা তাদের সাবেক কর্মীর গ্রেফতারের খবর সম্পর্কে অবগত, তবে এখন ‘এই বিষয়ে জানানোর মতো কিছু নেই’। তবে এই গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে।

আরো পড়ুন>> রাশিয়ার ভয়াবহ হামলায় কেঁপে উঠল কিয়েভ

তাস’র প্রতিবেদন অনুযায়ী, রবার্ট শোনভকে বন্দরনগরী ভালদিভোস্তক থেকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরে, তার বিরুদ্ধে ‘গোপনে একটি বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে’।

কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটকে রাখতে বলেছেন। তবে এ বিষয়ে শুনানির জন্য আদালতে কোনও তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

বিবিসি বলছে, আটকের পর রাবার্ট শোনভকে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দি রাখা হয়েছে। এটি রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কারাগার।

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করার সময় গত মার্চ মাসে আটক হওয়া আমেরিকান সাংবাদিক ইভান গারশকোভিচও গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তাকেও লেফোরতোভোতে বন্দি রাখা হয়েছে। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!