ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোখার আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ১৭ মে ২০২৩
মোখার আঘাতে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৮১
সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে মিয়ানমার। ঘূর্ণিঝড় মোখার আঘাতে বিধ্বস্ত হয়েছে রাখাইন রাজ্য। ‘মোখা’র আঘাতে মিয়ানমারে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। 

তাদের অধিকাংশই রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের বাসিন্দা। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম ‘ইরাবতি’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন>> পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

Advertisement

গত রবিবার (১৫ মে) সুপার সাইক্লোনটি মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে। মিয়ানমারের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা যখন দেশের উপকূলে প্রবেশ করে তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। 

উল্লেখ্য, ২০০৮ সালে ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের ইরাবতী নদীর বদ্বীপের আশেপাশের জনবহুল এলাকা ধ্বংস করে দেয়। তখন মৃত্যু হয় অন্তত ১ লাখ ৩৮ হাজার মানুষের। হাজার হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা ভেসে গিয়েছিল।

সূত্র: ইরাবতী

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!