ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ১৯ মে ২০২৩
নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল যুক্তরাষ্ট্রের অন্যতম দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়াতে। এর আগে এমন শক্তিশালী ভূমিকম্প আর কখনো লক্ষ্য করা যায়নি। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে আজ শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমন ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ঐ অঞ্চলের বাসিন্দারা।

আরো পড়ুন>> এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ গেল নারী পর্বতারোহীর

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার (২৩ মাইল) গভীরতায় আঘাত হানে। নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 

৭.৭ মাত্রার ভূমিকম্পের ১ হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হতে পারে বলে প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে। তবে সুনামির সতর্কতার জেরে অনেক প্রাণহানি ঘটতে পারে। তাই প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!