ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাপের কারণে বিদ্যুৎহীন ১৬ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ২০ মে ২০২৩
সাপের কারণে বিদ্যুৎহীন ১৬ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের একটি সাবস্টেশনে সাপ ঢোকার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন ১৬ হাজার মানুষ। ওই সাপের কারণে বাসিন্দাদের এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছাড়া থাকতে হয়।

গত বুধবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম সিবিএস অস্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন দুপুর ১টায় বিদ্যুৎ চলে যায়। ওই সময় সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সংস্পর্শে চলে আসে সাপটি। এতে সঙ্গে সঙ্গে স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

Advertisement

১৭ মে অস্টিনের বিদ্যুৎ বিভাগ একটি টুইট করে। তারা জানায়, কারিগরি ত্রুটির কারণে হয়ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করা ও দ্রুত সরবরাহ ফিরিয়ে আনার জন্য কাজ করছেন কর্মীরা।

আরো পড়ুন>> তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দিতে শুরু করেছেন প্রবাসীরা

এরপর ওইদিনই আরেকটি টুইটে অস্টিন বিদ্যুৎ বিভাগ জানায়। কোনো কারিগরি ত্রুটি নয়— বরং একটি সাপের কারণে এ ঘটনা ঘটেছে।

পরবর্তী টুইটে তারা লিখেছে, ‘আপডেট: বন্যপ্রাণীর কারণেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজ একটি সাপ আমাদের একটি সাবস্টেশনে প্রবেশ করে এবং একটি ইলেকট্রিফাইড সার্কিটের সংস্পর্শে আসে। দুপুর ২টার মধ্যে সবার কাছে আবারও পুনরায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। ধৈর্য্যর জন্য আপনাদের ধন্যবাদ।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!