ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালিতে ভয়াবহ বন্যা, গৃহহীন ৩৬ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২১ মে ২০২৩
ইতালিতে ভয়াবহ বন্যা, গৃহহীন ৩৬ হাজারেরও বেশি
সংগৃহীত - আল-জাজিরা

উত্তর-পূর্ব ইতালিতে তুমুল বর্ষণ ও বন্যা-ভূমিধসে এরই মধ্যে প্রাণহানি ঘটেছে। দেশটি থেকে অনেক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। প্রায় ৩৬ হাজারেরও বেশি মানুষ এরই মধ্যে গৃহহীন হয়েছেন।

আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, ক্রমবর্ধমান বন্যা আরো অনেক ঘরবাড়ি গ্রাস করেছে। নতুন ভূমিধসে বিচ্ছিন্ন জনপদ। এছাড়াও গৃহবন্দি হয়ে আছেন অনেকেই।

শনিবার (২১ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইতালিতে ভয়াবহ বন্যার কারণে ৩০৫টিরও বেশি ভূমিধস হয়েছে। এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ৫০০টিরও বেশি সড়ক ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> জি-৭ জোট সম্মেলনে যোগ দিয়েছেন জেলেনস্কি

বন্যায় এমিলিয়া-রোমাগনা অঞ্চলের শহর ও শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া, ৩৬ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ক্রমবর্ধমান জলরাশি আরো ঘরবাড়ি গ্রাস করছে।

বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজে সংশ্লিষ্ট একটি হেলিকপ্টার শনিবার লুগোর কাছে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, হেলিকপ্টারে থাকা চারজনের মধ্যে একজন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত শহরগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িগুলো বন্যার পানিতে ডুবে গেছে। বাড়িগুলো প্লাবিত হয়েছে। কিছু বাসিন্দা পানির রাস্তায় সাইকেল চালাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!