ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালির মিলান শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪২, ১১ মে ২০২৩
ইতালির মিলান শহরে বিস্ফোরণ
সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির মিলান শহর। মিলানের একটি সড়কে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লম্বার্ডির প্রধান শহরে। মিলানের পোর্তা রোমানা এলাকার একটি সড়কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সড়ক সংলগ্ন একাধিক ভবন ও অপেক্ষমাণ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইতালির সংবাদমাধ্যম।

আরো পড়ুন>> এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

Advertisement

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই বিস্ফোরণ। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে স্কাই টিজি ২৪ জানিয়েছে, সড়কে অপেক্ষমাণ একটি অক্সিজেনবাহী ট্যাংকার ট্রাকে আচমকা বিস্ফোরণের পর ট্রাকটির সামনে-পেছনে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়। ভয়াবহ সেই বিস্ফোরণে সড়কটির আশপাশে থাকা কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঘটনাস্থলের একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ টুইট করা হয়েছে। সেখানে দেখা গেছে, সড়কে থাকা কয়েকটি গাড়ি ও সড়ক সংলগ্ন একাধিক ভবনের জানালা থকে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি ওপরের দিকে ওঠছে।

ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সড়কটির পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!